শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে ব্যস্ত সড়ক থেকে গভীর রাতে ১৩টি গাছ চুরি

কমলগঞ্জ (মৌলভীবাজার)প্রতিনিধি / ৯৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের একটি ব্যস্ততম পাবলিক সড়ক থেকে গভীর রাতে ১৩টি মূল্যবান গাছ কেটে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চোরচক্র। জনবহুল এলাকার প্রধান সড়ক থেকে এভাবে গাছ চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিশেষ করে বন বিভাগের রহস্যজনক নীরবতা নিয়ে নানা প্রশ্ন তুলছেন পরিবেশ সচেতন মহল।

  • স্থানীয় সূত্রে জানা গেছে, গত গভীর রাতে চোরচক্রটি পরিকল্পিতভাবে সড়কের পাশ থেকে বড় আকারের ১৩টি গাছ কেটে ট্রাকে করে নিয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসীর অভিযোগ, ইতিপূর্বেও একই এলাকা থেকে একাধিকবার সরকারি ও জনপথের গাছ চুরির ঘটনা ঘটেছে। কিন্তু প্রতিবারই বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করায় চোরচক্রটি দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।

পরিবেশ সচেতন ব্যক্তিবর্গ মনে করছেন, কর্তৃপক্ষের তদারকি অভাব এবং পূর্বের ঘটনাগুলোতে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। ব্যস্ততম সড়ক থেকে এতগুলো গাছ চুরি হওয়া সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো তৎপরতা না থাকাটা হতাশাজনক।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে গাছ চুরি হতে থাকলে এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। আমরা দ্রুত এই চুরির তদন্ত এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশবাদীরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর