শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের বার্ষিক বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ছাহেব কিবলাহ ফুলতলী (র:) প্রতিষ্ঠিত ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা শাখার বার্ষিক বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কমলগঞ্জ পৌর শহরের ভানুগাছ চৌমুহনী হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে, সকাল ৯টায় শুরু হয়ে, বিকাল ৪টায় এ পরীক্ষা শেষ হয়। বার্ষিক বোর্ড পরীক্ষায় কমলগঞ্জ উপজেলার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট- ৩০৪জন হিফজ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন হল সুপার, মাও: আবু বক্কর সিদ্দিক, কেন্দ্রের সচিব, ভানুগাছ চৌমুহনী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাও: শফিকুল ইসলাম বুলবুল, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আনহার আলী সহ ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড ও মাদ্রাসা পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ পারভেজ আহমেদ প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর