রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

নানা আয়োজনে কমলগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

ডেস্ক রিপোর্ট / ১০২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

যথাযোগ্য মর্যাদায় ও নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস- ২০২৫ উদযাপন করেছে কমলগঞ্জ উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে কমলগঞ্জ কেন্দ্রীয় শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

ভোর সাড়ে ৭টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আসাদুজ্জামান ও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল এর নেতৃত্বে ধলই চা বাগানে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধে, কামুদপুর মুক্তিযোদ্ধা কবরস্থান, দেওড়াছড়া চা বাগান বধ্যভূমি ও শমশেরনগর বধ্যভূমিতে পুষ্পার্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল।

দিবসটি উপলক্ষে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকায় সজ্জিত করা হয়।

সকাল ৯টায় কমলগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে বেলা সাড়ে ১২টায় স্কুল মাঠে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়।

এ ছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও বিশেষ প্রার্থনা করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে হাসপাতাল, এতিমখানা, কারাগার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্ন কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

এছাড়াও মহান বিজয় দিবসের অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ, গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর