শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

শ্রীমঙ্গলে খাসি পুঞ্জি পরিদর্শন করলেন কার্পেং ফাউন্ডেশন ও আদিবাসী ফোরামের নেতৃবৃন্দ

প্রতিনিধি, শ্রীমঙ্গল / ৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

মৌলভীবাজার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাসি জনগোষ্ঠীর জীবনযাপন ও সামাজিক পরিস্থিতি পরিদর্শন করেছেন কার্পেং ফাউন্ডেশন এবং বাংলাদেশ আদিবাসী ফোরামের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে তারা প্রথমে উপজেলার আসলম নাহার পুঞ্জি এবং পরে বিকেলে কাইলিন নাহার পুঞ্জি পরিদর্শন করেন।

বিকেলে কাইলিন নাহার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুই পুঞ্জিবাসীর সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কার্পেং ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার উজ্জ্বল আজিম, প্রজেক্ট অফিসার সেরিলা লামিন, বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজারের সাধারণ সম্পাদক জনক দেববর্মা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নেতা আবুল হাসান, বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক টুম্পা হাজং, সিনিয়র সহসভাপতি অমর শান্তি চাকমা, রিচার্ড ড্রং প্রমুখ। পরিদর্শন ও আলোচনা শেষে আদিবাসী নেতারা জানান, দুটি খাসি পুঞ্জিতে প্রতিদিন পর্যটক আসেন।

তারা অনেক সময় স্থানীয়দের জীবিকার প্রধান উৎস পান গাছের পাতা ছিঁড়ে ফেলে, গ্রামের পরিবেশ নষ্ট করে এবং যেখানে-সেখানে ময়লা ফেলে যান। এছাড়া, খাসি নারীদের অপ্রস্তুত অবস্থায় ছবি তোলা এবং সকালে ঘুম থেকে ওঠার আগেই গ্রামে প্রবেশ করে ব্যক্তিগত জিনিসপত্র নষ্ট করার অভিযোগও পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে পুঞ্জিবাসীরা এখন বিরক্ত ও উদ্বিগ্ন। তাই খাসি পুঞ্জিগুলোকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে না তোলার আহ্বান জানান আদিবাসী নেতারা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর