শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

মৌলভীবাজারে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

নিজস্ব প্রতিবেদক / ৯০৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় চোরাকারবারিদের ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন এপিবিএন ও থানাপুলিশের ৩ সদস্য। এ ছাড়াও আহত হয়েছেন স্থানীয় ৩ ব্যক্তি। শনিবার (২৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশকে মারধর করে আসামিদের সহযোগীরা তাদের ছিনিয়ে নিয়ে যায়।

আহতরা হলেন- অভিযানে নেতৃত্ব দেওয়া এপিবিএনের ইন্সপেক্টর নব গোপাল দাস, কুলাউড়া থানার কনস্টেবল আফরোজ মিয়া ও জাহিদ ভুঁইয়া। আহত স্থানীয়দের নামপরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য‌্য জানান, শনিবার ভোররাতে ৭ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ান) সিলেটের একটি দল কুলাউড়া থানাপুলিশের সহযোগিতায় আমানিপুর এলাকার আর্জু মিয়ার বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আর্জু মিয়ার বাড়িতে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি উদ্ধার করে ঘটনাস্থল থেকে ৩ চোরাকারবারিকে আটক করা হয়। পরে হঠাৎ করে চোরাকারবারিদের সহযোগী প্রায় শতাধিক লোক এসে এপিবিএন ও তাদেরকে সহায়তা করা থানাপুলিশের সদস্যদের মারধর করে জব্দকৃত মালামাল ও আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

সুদীপ্ত শেখর ভট্টাচার্য‌্য বলেন, এ ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর