বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোটি মানুষের ভালোবাসা নিয়েও বাঁচানো গেল না কনটেন্ট ক্রিয়েটর আবু সাঈদকে, অনুদানের টাকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭ জন পলাতক আসামী মৌলভীবাজারে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত লক্ষাধিক চা শ্রমিক; বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল খুলে দেওয়ার দাবিতে কমলগঞ্জে মানববন্ধন ফেনীতে পোল্ট্রি ফার্মে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কমলগঞ্জের যুবকের মৃত্যু ১ ঘণ্টা ৫০ মিনিটে পাকিস্তানের শেষ ৭ উইকেট নিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের বসতবাড়ি থেকে বিষধর গোখরা সাপ উদ্ধার হাকালুকি হাওরে অভিযান: নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম

কমলগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান গ্রেফতার, আসামীকে ছিনতাই করে নেওয়ার চেষ্টাকালে আটক ১

ডেস্ক রিপোর্ট / ৫০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কালারায়বিল এলাকা থেকে সাবেক এই চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। এদিকে চেয়ারম্যানকে গ্রেফতারের পর থানায় পুলিশের গাড়ি আটকিয়ে হট্টগোল ও আসামীকে ছিনতাই করে নেওয়ার চেষ্টা করে চেয়ারম্যানের ছেলে শিমুল ও তার ভাগিনা মতিউর রহমান সহ শতাধিক মানুষ।

বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, ‘আটককৃত এ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আসামীকে আদালতে পাঠানোর সময় তার ছেলে শিমুল ও তার ভাগিনা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের গাড়ি আটকিয়ে হট্টগোল ও আসামীকে ছিনতাই করে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের জোরালো তৎপরতায় আসামির অনুসারীরা পিছু হটে। এসময় আসামীর ভাগিনা মতিউর রহমানকে আটক করে পুলিশ।’

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসামীর বিরুদ্ধে মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আব্দুল হান্নানকে শনিবার বিকেলেই মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘থানা থেকে আসামীকে আদালতে পাঠানোর সময় হট্টগোল ও আসামীকে ছিনতাইয়ের সময় মতিউর নামে একজনকে আটক করা হয়েছে ও বাকিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর