শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জ ক্রিকেট একাডেমির আত্মপ্রকাশ 

নিজস্ব প্রতিবেদক / ২০৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

নব উদ্যমে দৃঢ় প্রত্যয়ে, সুপ্ত ক্রিকেট প্রতিভার বিকাশে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হলো মৌলভীবাজারের কমলগঞ্জ ক্রিকেট একাডেমির। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত আটটায় কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে গ্রামের বাড়ী রেস্টুরেন্টের হল রুমে আনুষ্ঠানিক ভাবে এই একাডেমির আত্মপ্রকাশ হয়। 

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক কমলগঞ্জ ক্রিকেট একাডেমির আহবায়ক শিবলী আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক গোলাম রাব্বীর সঞ্চালনয় আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ ক্রিকেট একাডেমির সদস্য সচিব মাহমুদ আলী, সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, ক্রীড়া সংগঠক মহেন্দ্র সিং, সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মাহিদুল ইসলাম, সমাজ সেবক ফুল মিয়াসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, ক্রিকেটার ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  

কমলগঞ্জ ক্রিকেট একাডেমির সদস্য সচিব মাহমুদ আলী বলেন, কমলগঞ্জের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আশা করি এই একাডেমি থেকে একসময় অনেক বড়বড় ক্রিকেটার তৈরি হবেন। 

কমলগঞ্জ ক্রিকেট একাডেমির আহবায়ক শিবলী আহমেদ চৌধুরী বলেন, আমাদের এলাকায় টেপ বলের খেলা বেশি হয়, ক্রিকেট বলের খেলা কম হয়। এজন্য আমরা একটি একাডেমি করেছি ক্রিকেটের বিস্তার বাড়িয়ে দেওয়ার জন্য। মাদক মুক্ত সুন্দর সমাজ গড়তে নতুন প্রজন্মের খেলাধুলার কোন বিকল্প নেই। খুব শিগগিরই পুরোদমে আমাদের কমলগঞ্জ ক্রিকেট একাডেমির যাত্রা শুরু হবে। আমাদের কাজে প্রবাসে থেকেই জাকির হুসেন মুন্না, শাহীন আল রাজী, ফুল মিয়াসহ অনেকেই সহযোগিতা করছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর