রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জের ইউএনও জয়নাল আবেদীন এর অন্যত্র বদলী উপলক্ষে বিদায় সংবর্ধনা

ডেস্ক রিপোট / ১২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে জয়নাল আবেদীন এর অন্যত্র বদলী উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টায় কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ বিদায়ী ইউএনওকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শ্যামল চন্দ্র দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর লাল সাহা, সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, প্রধান শিক্ষক অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, প্রধান শিক্ষক শংকর চন্দ্র দেবনাথ, শিক্ষক সমরেন্দু সেনগুপ্ত বুলবুল প্রমুখ।

এর আগে কমলগঞ্জ প্রেসক্লাব, প্রাথমিক শিক্ষা পরিবার, উপজেলা স্কাউটস, উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিদায়ী ইউএনও জয়নাল আবেদীনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর