রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

বড়দিন উপলক্ষে নিরাপত্তা ঝুঁকি নেই: সিটিটিসি প্রধান

অনলাইন ডেস্ক / ৭৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বড়দিন উদযাপিত হবে আগামীকাল বুধবার। বড়দিন উপলক্ষে কোনো ধরণের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মো. মাসুদ করিম। তিনি বলেন, এবার নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপিত হবে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর কাকড়াইলে সেন্ট মেরি ক্যাথেড্রাল চার্চে বড়দিন উপলক্ষ্যে নিরাপত্তা মহড়া শেষে এ কথা বলেন তিনি।

মাসুদ করিম বলেন, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বড়দিন। এ উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নগরীর প্রতিটি চার্চে সাদা পোশাকে ও ইউনিফর্মে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া এই উৎসবকে ঘিরে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট, কে-নাইন, রোবট টিমসহ স্পেশালাইজড ইউনিটগুলো দায়িত্ব পালন করবে। বর্তমানে সেনাবাহিনী পুলিশের সঙ্গে আছে। তারাও মাঠ পর্যায়ে কাজ করছে।

বড়দিন উপলক্ষে নিরাপত্তা ঝুঁকি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো তথ্য নেই, আমরা অত্যন্ত সতর্ক আছি। প্রতিবারের মতো এবারও বড়দিন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।

এর আগে সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে সিটিটিসির বিশেষায়িত সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট, কে-নাইন, রোবট নিয়ে নিরাপত্তা মহড়া দেওয়া হয়। এ ইউনিটগুলো নিরাপত্তা দিতে সার্বক্ষণিক (স্ট্যান্ডবাই) প্রস্তুত থাকবে।

এ সময় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে সকলের সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে বড় দিন উদযাপনের আশা প্রকাশ করেন সেন্ট মেরি ক্যাথেড্রালের আর্চ বিশ্ব এন ডি ক্রুজ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর