শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের ঘটনায় দুই জন আটক

ডেস্ক রিপোর্ট / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শিশু ধর্ষণের (১৪) অভিযোগে ধর্ষক ও তার সহযোগিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) সকালে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জিবানের নেতৃত্বে পুলিশ উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি গ্রামে অভিযান চালিয়ে ধর্ষক শিপন মিয়া ও ধর্ষণে সহয়তাকারী মহসিন মিয়াকে গ্রেফতার করেছে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর রাত আনুমানিক ১০ ঘটিকার সময় শ্রীমঙ্গল উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের পাহাড়ি এলাকা মাজদিহি গ্রামস্থ মহসিন মিয়ার বাড়িতে একই গ্রামের মো. ফুরকান মিয়ার ছেলে শিপন মিয়া (২২) একই গ্রামের ১৪ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ ঘটনার সময় ধর্ষক শিপন মিয়াকে সহায়তা করে কুটি মিয়ার ছেলে মহসিন মিয়া (৩৫)। এ ব্যাপারে ধর্ষণের শিকার শিশুটির মা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জিবানের নেতৃত্বে পুলিশ ধর্ষক শিপন মিয়া ও ধর্ষণে সহয়তাকারী মহসিন মিয়াকে গ্রেফতার করেছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, শিশু ধর্ষণের ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ শনিবার সকালে ধর্ষক ও তার সহযোগিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর