সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

কমলগঞ্জে শীতার্তদের পাশে মানবিক পুলিশ ছিদ্দিকুর 

নিজস্ব প্রতিবেদক / ৯৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে শীতার্ত পাঁচ শতাধিক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মানবিক পুলিশ সদস্য ছিদ্দিকুর রহমান সাদেক। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে কমলগঞ্জ পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের চন্ডিপুর বড়বাড়িতে মানবতার ফেরিওয়ালা পরিষদ ও সিলেট-কমলগঞ্জ এ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরনের মাধ্যমে শীতার্তদের পাশে দাঁড়ান তিনি।

পুলিশ সদস্য ছিদ্দিকুর রহমান সাদেকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসমাইল হারুন, গাজী সালাউদ্দিন, গিয়াস উদ্দিন, মশাহিদ আহমেদ, আবুল কালাম, আইয়ুব আলী, খালেদ আহমেদ, সাংবাদিক পারভেজ আহমেদ, সালাহউদ্দিন শুভ, সাদিকুর রহমান সামু, রুহুল ইসলাম হৃদয়, মুমিন ইসলাম, জাহেদ আহমেদ, সাইদুল ইসলাম প্রমূখ।

মানবতার ফেরিওয়ালা পরিষদের সম্পাদক ও সিলেট- কমলগঞ্জ এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিদ্দিকুর রহমান সাদেক বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণকালে আমাদের সংগঠনগুলোর মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। সম্প্রতি তীব্র শীতে অসহায় মানুষের খুব কষ্ট হচ্ছে। সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমার জন্মভুমি কমলগঞ্জ উপজেলার পাঁচ শতাধিক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের সংগঠনের উদ্যোগে সিলেট, সুনামগঞ্জ, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর