রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে মহসিন মিয়া মধু’র শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক / ১২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

শ্রীমঙ্গলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধু।

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে পৌর শহরের কালিঘাট সড়কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

মো. মহসিন মিয়া মধু বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে শ্রীমঙ্গলে কোন মানুষ যেন শীতে কষ্ট ভোগ করতে না হয় সে লক্ষ্যে পর্যায়ক্রমে শ্রীমঙ্গল পৌরসভার প্রতিটি ওয়ার্ডসহ উপজেলার প্রত্যন্ত এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

তিনি আরো বলেন, কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছি, শীতবস্ত্রের অভাবে কষ্ট করছে এমন কেউ বাদ পড়বে না, দেখে দেখে সবাইকে শীতবস্ত্র দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা কাজী আব্দুল করিম, আলকাছ মিয়া, আব্দুল জব্বার আজাদ, মৌসুমী মধুর একমাত্র ছেলে যুবনেতা মুরাদ হোসেন সুমন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এদিকে চায়ের রাজ্যে গত কয়েকদিন ধরে মানুষের মধ্যে শীতের তীব্রতা বেশি অনুভূতি হচ্ছে। ঠান্ডায় কাজে বের হতে না পেরে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। ঠান্ডায় গরম কাপড়ের অভাবে শীতে কষ্টে পড়েছে চা জনপদের মানুষ। বিশেষ করে বেশি দুর্ভোগে পড়েছে বয়স্ক ও শিশুরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর