সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

বগি রেখেই দুইশত গজ দূরে চলে গেলো ট্রেন

সালাহউদ্দিন শুভ / ২৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

সিলেট থেকে চট্রগ্রাম মুখী আন্তনগর পাহাড়ি এক্সপ্রেস (৭২০)এর ইঞ্জিনের পিছনের বগির ক্লিপ ভেঙে ৫টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বগি রেখে ইঞ্জিনটি প্রায় ২০০গজ দূরে চলে যায়। তবে কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের সময় কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। তবে ৩০মিনিট বিলম্ব হওয়ার পর শ্রীমঙ্গল থেকে চট্রগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি চট্রগ্রামের উদ্যোশ্যে রওয়ানা দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টার কবির আহমেদ।

এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ট্রেনটি প্রায় ৩০মিটিন আটকে থাকায় তারা দুর্ভোগে পড়েন। অনেকে বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর জন্য চেষ্টা করেন। তবে এ রোডে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টার কবির আহমেদ বলেন, চট্রগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) এর ইঞ্জিনের পিছনের বগির ক্লিপ ভেঙে যায়। এতে বগি রেখে ইঞ্জিনটি প্রায় ২০০গজ দূরে চলে যায়। ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ৫টি বগি। বিষয়টি ট্রেনের গার্ড চালককে সাথে সাথে জানানোর পর তিনি সাথে সাথে ট্রেন বেক করে নিয়ে আসে। সবকিছু মিলিয়ে এখানে ১০ মিনিটের মতো সময় লাগে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

তিনি আরও বলেন, ৩০ মিনিট বিলম্ব হওয়ার পর শ্রীমঙ্গল থেকে চট্রগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) ট্রেনটি চট্রগ্রামের উদ্যোশ্যে রওয়ানা দেয়। এতে করে যাত্রী সেবা ৩০ মিনিট বিঘ্ন হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর