শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে বন্যাপরবর্তী পুনর্বাসনে গুড নেইবারস্ এর সহায়তা প্রদান

ডেস্ক রিপোর্ট / ১১৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি কর্তৃক বন্যাপরবর্তী পুনর্বাসনের লক্ষে গৃহ নির্মাণ সামগ্রী, কৃষি সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন এর নয়াপত্তনস্থ গুড নেইবারস্ বাংলাদেশ কার্যালয়ে আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

আনিসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী সুজন আহম্মেদ, সিডিপি ব্যবস্থাপক বিপুল রেমা, নবাগত সিডিপি ব্যবস্থাপক শেখ জুবেল মিয়া, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু,সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, এম এ ওয়াব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম প্রমুখ।

অনুষ্ঠানে ৮০ জনকে ৩ বান করে ২৪০ পিস ঢেউটিন, নগদ ৫ হাজার করে ৪ লক্ষ টাকা ও ১০ টি করে ৮ শত পাকা পিলার প্রদান করা হয়। এছাড়া ১২০ জনকে ল্যাট্রিন এবং ২৮০ জনকে ৩০ কেজি সার ও সবজি বীজ প্রদান করা হয়।

এর আগে অনুষ্ঠানে ১৬ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে ১ লক্ষ ৬০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

উল্লেখ্য-গুড নেইবারস্ বাংলাদেশ একটি আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা, যেটি ১৯৯১ সালে কোরিয়াতে প্রতিষ্টিত হয়েছিল। বিশ্বকে একটি ক্ষুধামুক্ত জায়গা তৈরী করতে যাতে সকল মানুষ সম্প্রীতির সাথে একসাতে বসবাস করতে পারে; এই প্রত্যয় নিয়ে গুড নেইবারস্ তার যাত্রা শুরু করে। বিগত ১৯৯৬ সালের ১৮ই আগস্ট এনজিও বিষয়ক ব্যুরো থেকে নিবন্ধনের মাধ্যমে বাংলাদেশ এর কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে বাংলাদেশ ১৩টি জেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে শিশু উন্নয়ন (শিক্ষা ও স্বাস্থ্য) ও শিশু অধিকার যুব উন্নয়ন ও নারীদের আর্থসামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং দূর্যোগ মোকাবিলায় জরুরী সারা প্রদান ও দূর্যোগ পরবর্তী পুনর্বাসনের কাজ করে যাচ্ছে


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর