রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

সিলেটে বিমানের সিটের নিচ থেকে ফের স্বর্ণ জব্দ

অনলাইন ডেস্ক / ১০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

দুই দিনের ব্যবধানে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি ফ্লাইট থেকে ফের এক কেজির বেশি স্বর্ণালংকার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সংযুক্ত আরব আমিরাত থেকে শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৪৮ থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সিলেট বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার সোহানুর রহমান জানান, স্বর্ণালংকারগুলো যাত্রীবিহীন অবস্থায় বিমানের ২৬ সি নং সিটের নিচে কালো মোড়ক দিয়ে আবৃত ছিল, যার ওজন ১ কেজি ১৬৭ গ্রাম।

তিনি জানান, জব্দকৃত স্বর্ণের মধ্যে ১৮টি চুড়ি ও তিনটি চেইন রয়েছে। স্বর্ণের মোট ওজন এক কেজি ১৬৬ গ্রাম। এর বাজারমূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা হবে।

এ কর্মকর্তা আরও জানান, চোরাচালানে জড়িত যাত্রী কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ ফেলে রাখেন। এ ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি।

সিলেটের কাস্টমস কমিশনার মো. তাসনিমুর রহমানের নির্দেশনায় বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ এ অভিযান চালায়।

স্বর্ণ উদ্ধারের ঘটনায় মামলা করা হবে।

এর আগে বুধবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১ কেজি ২৮৩ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বার জব্দ করেছিল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর