রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মিথ্যার বিরুদ্ধে সত্য প্রচারই বড় প্রতিবাদ- মৌলভীবাজারে পুলিশ সুপার

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১১২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

মিথ্যা তথ্যের বিরুদ্ধে সত্য প্রচারই বড় প্রতিবাদ বলে মতো মন্তব্য করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজবের বিরুদ্ধে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে প্রতিবাদ করতে হবে বলে তিনি জানান। মৌলভীবাজার জেলা পুলিশ আয়োজিত এক মতবিনিময় সভায় আজ তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক সময়ে ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব প্রতিরোধে মৌলভীবাজার জেলার বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জেলা পুলিশ আয়োজিত এই মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার হিন্দু ও মুসলিম নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং ও মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে মতামত তুলে ধরেন। তারা এই নেতিবাচক কার্যক্রমকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অবহিত করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সবাইকে গুজব প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি বলেন, ”আমরা হিন্দু-মুসলিম সবাই এক বাংলাদেশের নাগরিক। সংখ্যালঘু শব্দটি আমরা ব্যবহার করতে চাইনা। সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল রাজনৈতিক দল ও ধর্মীয় নেতৃবৃন্দকে নিজ নিজ প্লাটফর্ম থেকে কাজ কর‍তে হবে।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমানসহ মৌলভীবাজার জেলা বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, জাতীয় ইমাম সমিতি, পূজা উদযাপন পরিষদ, খেলাফতে মজলিশসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর