শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে শিশু উন্নয়ন প্রকল্পের উপকারভোগী মায়েরা পেলো গবাদি পশু

প্রতিনিধি, শ্রীমঙ্গল / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উপকারভোগী পরিবারের সচ্ছলতা বৃদ্ধির লক্ষে ৩২টি পরিবারের মায়েদের মাঝে গবাদিপশু গরু ও ছাগল বিতরন করা হয়েছে।

মৌলভীবাজারের কমলগঞ্জে চাম্পারায় চা বাগানে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায়, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প চাম্পারায় (বিডি ০৪১৮) আয়োজনে, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা “কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে এবং

ন্যাশনওয়াইড কমিউনিটি সার্ভিস ফাউন্ডেশনের সহযোগীতায় ৩২ জন পরিবারের মায়েদের মাঝে গবাদিপশু বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

প্রকল্প হিসাবরক্ষক রনি দাসের সঞ্চালনায় ও প্রকল্প চেয়ারম্যান সাজু মারছিয়াং এর সভাপতিত্বে বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল টি কো: চাম্পারায় চা-বাগান ব্যাবস্থাপক রাহেল রানা।

প্রকল্প প্রাঙ্গণে প্রধান অতিথি বিতরনী অনুষ্ঠানে আগত শিশু উন্নয়ন প্রকল্পের উপস্থিত ৩২ জন উপকারভোগী পরিবারের স্বচ্ছলতা বৃদ্ধির লক্ষ নিয়ে ১টি করে গরু ও ১ টি করে ছাগল উপহার, মায়েদের মাঝে বিতরন করা হয়। এসময় উপস্থিত উপহার পাওয়া উপকারভোগীরা দাতা সংস্থা কম্প্যাশন ইন্টার ন্যাশনাল বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর