বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে চার আসনে বিএনপির জয়, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন মৌলভীবাজার-৪ আসনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত ছিল হাজী মুজিব পরিবারের উত্তরসূরিরা ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ মৌলভীবাজারে চা বাগানে যুবকের হাত-পা বাঁ/ধা রক্তা/ক্ত মর/দেহ উ/দ্ধার রাত পোহালেই ভোট: মৌলভীবাজারে ৫৫৪ কেন্দ্রে প্রস্তুতি, ২২৩টি ঝুঁকিপূর্ণ চিহ্নিত ভোটের মাঠে সাংবাদিকরা কী করবেন, কী করতে পারবেন না মৌলভীবাজারে নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কমলগঞ্জে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা আমার রাজনীতি মানুষের জন্য : প্রীতম দাশ মৌলভীবাজারে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া

বন ও বন্যপ্রাণী রক্ষায় করণীয় বিষয়ে সেমিনার

মৌলভীবাজার প্রতিনিধি: / ৮৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

বন ও বন্যপ্রাণী রক্ষায় করণীয় বিষয়ে সেমিনারে বন ব্যবস্থাপনায় মানুষকে সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভাইরমেন্টাল সাইন্স বিভাগের শিক্ষক ড. রুমেল আহমদ। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজনে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গলস্থ একটি হোটেলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বেলা’র নেটওয়ার্ক সদস্য ও আদিবাসী নেতা মাগুরছড়া পুঞ্জির হেডম্যান ডিজিসন প্রধান সুচিয়ান এর সভাপতিত্বে ও বেলা সিলেট বিভাগীয় সমম্বয়ক এড. সাহেদা আক্তার এর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনা আক্তার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভাইরমেন্টাল সাইন্স বিভাগের শিক্ষক ড. রুমেল আহমদ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় সহকারী বন কর্মকর্তা জামিল মোহাম্মদ খান, বেলা’র প্রতিনিধি মামুন আহমদ।

সেমিনারের শুরুতে হবিগঞ্জ, মৌলভীবাজারসহ সংরক্ষিত বন ও জাতীয় উদ্যানের সচিত্র প্রতিবেদন তুলে ধরেন বেলা সিলেট বিভাগীয় সমম্বয়ক এড. সাহেদা আক্তার। বিষয়ে উপর অংশগ্রহণকারীরা আলোচনা করেন।

প্রধান অতিথি মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনা আক্তার বলেন, জলবায়ু পরিবর্তনগত প্রভাব, মনুষ্যসৃষ্ট কর্মকান্ডে বন হ্রাস পাচ্ছে। বন ও বন্যপ্রাণী রক্ষায় বনের সীমানা নির্ধারণ, ফান্ড গঠন প্রয়োজন। এছাড়া বন ঘেষে রিসোর্ট, কটেজ তৈরি হচ্ছে এসব বিষয়ে বনবিভাগকে খতিয়ে দেখা দরকার।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভাইরমেন্টাল সাইন্স বিভাগের শিক্ষক ড. রুমেল আহমদ বলেন, বন্যপ্রাণী বনের মধ্যেই থাকবে। বর্তমানে বনে আবাসস্থল কমে যাওয়ায় হাতিসহ বন্যপ্রাণী লোকালয়ে বেরিয়ে আসছে। এ অবস্থা থেকে উত্তরনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ প্রয়োজন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর