মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

কমলগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : / ১৪৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

“দেশীয় জাত, উন্নত প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধরের ষবাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কমলগঞ্জ এর আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: রমাপদ দে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্লাবন পালের সঞ্চালনায অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার হাবিবুর রহমান, উপজেলা বিআরডিবি’র নবনির্বাচিত সভাপতি ছরওয়ার শোকরানা নান্না, পৌর বিএনপির সদস্য শফিকুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সফল খামারী মুঈদ আশিক চিশতী, ছাত্র প্রতিনিধি ভূঁইয়া রাজন রাজা প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।

বিকেলে প্রদর্শনকারীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। এই প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলার খামারীরা দেশী-বিদেশী জাতের হাঁস, মুরগী, গরু, ছাগল, মহিষ, মেড়াসহ বিভিন্ন পশুপাখি নিয়ে অংশগ্রহণ করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর