শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

চোখের দৃষ্টি ফেরাতে কমলগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি: / ১৪৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ ফ্রি চক্ষু শিবির অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (২৫নভেম্বর) উপজেলার সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসায় চক্ষু শিবির কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন নজরানা শিক্ষা ও স্বাস্থ্য কল্যাণ ট্রাস্টের সভাপতি রেহেনা বেগম চৌধুরী। ট্রাস্টের সার্বিক সহযোগিতায় ও বন্ধনের উদ্যোগে ‘ফ্রি চক্ষু শিবির’ অনুষ্ঠিনে এলাকার দরিদ্র মানুষদের চোখের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

জানা যায়, আজকের শিবিরে প্রায় ৩০০ জনেরও বেশি রোগী উপস্থিত ছিলেন, যাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন। চক্ষু শিবিরের প্রধান উদ্দেশ্য ছিল, মানুষের চোখের বিভিন্ন রোগ যেমন, ছানি, রেটিনার সমস্যা, চোখের ইনফেকশন ইত্যাদি দ্রুত চিহ্নিত করা এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা।

চক্ষু শিবিরে বিনামূল্যে চোখের পরীক্ষা করা হয় এবং প্রয়োজনে চশমা প্রদান করা হয়। যারা চোখের অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা ছিল, তাদের জন্য চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. আলাউদ্দিন এর সভাপতিত্বে চক্ষু শিবির অনুষ্টানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মাসুক মিয়া , লেখক ও গবেষক আহমদ সিরাজ , মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্মরত অফিসার কাউসার আহমেদ চৌধুরী, জনতা ব্যাংক এর সিনিয়র অফিসার আহসান কবির চৌধুরী রিপন, ডা. তানভীর আহমদ, বন্ধন একটি সমাজ সেবামূলক সংগঠনে সভাপতি তারেকুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।

চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মোজাহের হোসেন। চিকিৎসা সহযোগিতায় ছিল মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল।

আয়োজক কমিটি জানান, ‘বন্ধন নিয়মিতই সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষ এবং সমাজের সর্বস্তরের মানুষের জন্য কাজ করে যাচ্ছে, অসহায় মানুষের সেবায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হবে। তারা আরও জানান, এটি একটি বড় ধরনের মানবিক উদ্যোগ, যা কমলগঞ্জের মানুষদের চোখের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেছে এবং তাদের জীবনে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর