শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার শমিত সোম পৈতৃক ভিটা শ্রীমঙ্গল থেকে রওনা দিলেন কানাডার পথে

ডেস্ক রিপোর্ট / ৮৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের উদীয়মান তারকা শমিত সোম শ্রীমঙ্গলে নিজের পৈতৃক বাড়িতে কয়েকদিন পরিবার-পরিজন ও এলাকাবাসীর সঙ্গে সময় কাটিয়ে বৃহস্পতিবার বিকেলে কানাডার উদ্দেশে রওনা হয়েছেন। তাঁর বিদায়কে ঘিরে দক্ষিণ উত্তরসুর গ্রামে ছিল আবেগঘন পরিবেশ।

পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং আশপাশের শতাধিক মানুষ সকালের প্রথম প্রহরেই বাড়ির সামনে জড়ো হয়ে তাকে বিদায় জানাতে আসেন। দীর্ঘ সফরে দেশ ছাড়ার আগে শমিত সোম সকলের সান্নিধ্য পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি গ্রামবাসীর ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের ফুটবলে আরও ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন।

শমিত সোম জানান, জাতীয় দলে সুযোগ পাওয়ার পর এটি ছিল তাঁর দীর্ঘদিন পর দেশে আসা। শ্রীমঙ্গলে কাটানো সময় তাকে নতুন উদ্যম দিয়েছে। তিনি আরও বলেন, ‘দেশের মানুষের ভালোবাসা আমাকে সবসময় অনুপ্রাণিত করে। সামনে কঠিন চ্যালেঞ্জ আছে, সেগুলো মোকাবিলা করার চেষ্টা করবো।’

বিদায়ের মুহূর্তে তাকে ফুল দিয়ে শুভকামনা জানান স্থানীয় ক্রীড়াবিদ ও তরুণ ভক্তরা। শমিত সোম কানাডায় তাঁর ট্রেনিং প্রোগ্রাম ও ক্লাব কার্যক্রমে যোগ দেবেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

শমিতের গ্রামের মানুষরা আশা করছেন, তিনি ভবিষ্যতে জাতীয় দলের হয়ে আরও সাফল্য বয়ে আনবেন এবং শ্রীমঙ্গলের নাম উজ্জ্বল করবেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর