শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে জামায়াতের প্রার্থী আব্দুর রবের মতবিনিময়

ডেস্ক রিপোর্ট / ২৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। শ্রীমঙ্গলের গুহ রোডের আগ্রা চাইনিজ রেস্টুরেন্টে উপজেলা জামায়াতের আয়োজনে এই অনুষ্ঠান হয়। মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের নেতা সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় এডভোকেট আব্দুর রব বলেন, ক্ষমতায় গেলে দলটি ইনসাফ ও অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করতে চায়। তাঁর দাবি, রাজনীতিতে তাদের মূল অবস্থান হলো ঐক্য গড়া এবং উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া। তিনি বলেন, “যাকে মানুষ প্রতিনিধি হিসেবে বেছে নেবেন, সবাইকে নিয়েই শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়ন করতে চাই।”

স্থানীয় পর্যটন, কৃষি ও অবকাঠামো খাতের অপ্রয়োগযোগ্য সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিনেও এসব ক্ষেত্র পরিকল্পিতভাবে কাজে লাগানো হয়নি। দুই উপজেলায় রাস্তা-ঘাটের দুরবস্থা, কৃষিভিত্তিক অর্থনীতির অব্যবহার ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা—সবকিছুতেই নতুন করে উদ্যোগ নিলে পরিবর্তন আনা সম্ভব।

দুর্নীতি ও স্বজনপ্রীতি প্রসঙ্গে তিনি বলেন, দক্ষ ও সৎ নেতৃত্ব ছাড়া দেশ এগোতে পারে না। তিনি ধর্মীয় সম্প্রীতির উদাহরণ টেনে বলেন, সংখ্যালঘু-সংখ্যাগুরু সবাই মিলেই বাংলাদেশ এবং এ বন্ধনকে শক্ত রাখা জরুরি।

জুলাই আন্দোলন ও জুলাই সনদের আইনগত স্বীকৃতির দাবিও তিনি সভায় তুলে ধরেন। পাশাপাশি নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন এবং গণহত্যার অভিযোগগুলোর বিচার নিশ্চিত করার আহ্বান জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর