শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মৌলভীবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩ লক্ষ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট / ২৩৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরী ও সংরক্ষণের অভিযোগে ২টি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) মৌলভীবাজারের জেলা প্রশাসন এর উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী এর নেতৃত্বে নিরাপদ খাদ্য অফিসার ও পুলিশ ফোর্সের সহযোগিতায় জেলার রাজনগর উপজেলার খেয়াঘাট ও সদর উপজেলার শ্রীমঙ্গল রোডসহ বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়।

জানা যায়, মোবাইল কোর্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, খাদ্য পণ্যের সাথে রং মিশ্রণ করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে মেয়াদ ও উংপাদন তারিখ না থাকা, খাদ্য উৎপাদনকারী কারিগরের যথাযথ পোশাক না থাকা, স্যাঁতসেতে পরিবেশ ও অস্বাস্থ্যকর উপায়ে মিষ্টি জাতীয় খাদ্য তৈরি করাসহ বিভিন্ন কারণে রাজনগর উপজেলার খেয়াঘাট বাজারে অবস্থিত স্বাগত মিষ্টি ঘরকে নিরাপদ খাদ্য আইনে ১ লক্ষ ৫০ হাজার জরিমানা করা হয়।

এছাড়াও সদর উপজেলার শ্রীমঙ্গল রোডে অবস্থিত আইসক্রিমের সাথে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে কেয়া আইসক্রিম ফ্যাক্টরীকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩ লক্ষ টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী বলেন, জেলা প্রশাসনের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর