মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে ভারতীয় পন্য জব্দ, গ্রেফতার ১

ডেস্ক রিপোর্ট / ১১৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

মৌলভীবাজারে শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, ভারতীয় জিরা এবং কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় আব্দুল কাইয়ুম (২০) একজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। সে জেলার শ্রীমঙ্গল উপজেলার টিকরিয়া গ্রামের মুহিবুল মিয়ার ছেলে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই বাবলু কুমার পাল ও ফোর্সসহ মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, এসময় ৯০হাজার শলাকা বিদেশি সিগারেট, ৩০ বোতল অলিভ অয়েল , ১২০ কৌটা Nivea Soft Light Moisturizing Cream এবং ভারতীয় ৫ বস্তা (১৫০ কেজি) জিরা জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১১লক্ষ ১০হাজার টাকা।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, ‘গ্রেফতারকৃত ও অজ্ঞাতনামা সহযোগীরা অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে এনে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন স্থানে সরবরাহ করত।গ্রেফতারকৃত ব্যক্তি এসব পন্য আমদানির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

তিনি আরও জানান, এই ঘটনায় গ্রেফতারকৃত আসামী ও তার পলাতক সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর