মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

সাংবাদিকদের সাথে বিআরডিবির চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলাম চৌধুরীর মতবিনিময় সভা 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ১৯০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

আসন্ন ২৫ নভেম্বর নির্বাচন উপলক্ষে কমলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) চেয়ারম্যান পদপ্রার্থী মো: ময়নুল ইসলাম চৌধুরী। সোমবার (১০ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান পদপ্রার্থী ময়নুল ইসলাম চৌধুরী তাঁর বক্তব্যে বিআরডিবিকে আরও গতিশীল ও স্বচ্ছ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, নির্বাচিত হলে তিনি বিআরডিবি’র সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন। পল্লী অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে এবং সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়নে তিনি সচেষ্ট থাকবেন। বিআরডিবি’র সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপন ও তাঁদের সুবিধা-অসুবিধা নিয়ে কাজ করার অঙ্গীকার করেন। 

মতবিনিময়কালে উপস্থিত সাংবাদিকবৃন্দ প্রার্থী ময়নুল ইসলাম চৌধুরীর কাছে বিআরডিবি’র বর্তমান পরিস্থিতি ও তাঁর নির্বাচনী ইশতেহার নিয়ে নানা প্রশ্ন করেন সংবাদকর্মীরা। প্রার্থী অত্যন্ত আন্তরিকতার সাথে সকলের প্রশ্নের জবাব দেন এবং বিআরডিবিকে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলু, বর্তমান সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীর এমন উদ্যোগকে সাংবাদিকরা স্বাগত জানান এবং সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর