শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে হাজ্বী মুজিব; নির্বাচিত হলে কমলগঞ্জের কৃষি ও পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করবো

ডেস্ক রিপোর্ট / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজ্বী মুজিব) বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে আমি নির্বাচিত হলে কমলগঞ্জের কৃষি ও পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করবো।তিনি বলেন, আমি নিজেও একজন কৃষকের সন্তান,এলাকার কৃষি খাতে উন্নয়ন হবে আমার প্রথম কাজ,ধলাই নদীর বন্যা প্রতিরক্ষা বাঁধের কারনে বর্ষায় প্রায়ই বন্যা কবলিত হয় কমলগঞ্জের অনেক অঞ্চল, এতে ক্ষতিগ্রস্ত হন আমাদের কৃষক।টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও যেহেতু কমলগঞ্জ -শ্রীমঙ্গল একটি পর্যটন সমৃদ্ধ এলাকা,এ শিল্পের উন্নয়নে আমি সাংবাদিকদের নিয়ে অগ্রণী ভূমিকা রাখতে চাই।

রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২ টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত কমিটি ও উপজেলার সকল সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে হাজ্বী মুজিব এসব কথা বলেন।

তিনি আরও বলেন,সকল ধর্ম,বর্ণ,শ্রেণি পেশার মাুনষের সমান অধিকার নিশ্চিত করে এ অঞ্চলের উন্নয়নে কাজ করবো। কোন দখলবাজ,চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে নেই।আমি আপনাদেরকে নিয়ে আগামী দিনের উন্নয়ন তরান্বিত করতে চাই, এ জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।

কমলগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আশহাবুজ্জামান ইসলাম শাওনের সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল সিংহ পলাশের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম -আহবায়ক মো.আবুল হোসেন, সাংবাদিক বিশ্বজিৎ রায়, সাজিদুর রহমান সাজু, এম এ ওয়াহিদ রুলু,প্রণিত রঞ্জন দেবনাথ, শাব্বীর এলাহী,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, সহসাধারণ সম্পাদক আহাদ মিয়া, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, জালাল চৌধুরী প্রমূখ।

এসময় পৌর বিএনপি নেতা আজিজুর রহমান, রাসেল হাসান বক্ত,উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান নোমানসহ কমলগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর