মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

কমলগঞ্জে কৃষকদলের মতবিনিময় সভা :প্রধান অতিথি মুজিবুর রহমান চৌধুরী।

মো.সাইদুল ইসলাম / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর )বিকেল ৫ টায় উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক এম. মবশ্বির আলী। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক ডা. আসাদুর রহমান বখস্।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)।
প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শামীম আহমেদ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব মো. মোনাহিম কবির ও যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি দুরুদ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমেদ খান এবং যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন।

বক্তব্যে আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি কেবল রাজনৈতিক পরিবর্তনের রূপরেখা নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের বাস্তব দিকনির্দেশনা। দেশের জনগণ আজ ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আশায় বিএনপির দিকেই তাকিয়ে আছে।”

প্রধান বক্তা মো. শামীম আহমেদ বলেন, “কৃষকই দেশের মেরুদণ্ড, অথচ বর্তমান সরকার তাদের অবহেলিত করেছে। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের ন্যায্যমূল্য ও উৎপাদন খরচের ভারসাম্য নিশ্চিত করা হবে।”

বিশেষ বক্তা মো. মোনাহিম কবির বলেন, “৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন মানে জনগণের সরকার প্রতিষ্ঠা। এই লক্ষ্য অর্জনে কৃষকদলকে তৃণমূল পর্যায়ে আরও ঐক্যবদ্ধ হতে হবে।”

সভাপতির বক্তব্যে এম. মবশ্বির আলী বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ নতুন প্রেরণায় উজ্জীবিত। আমরা সংগঠনকে আরও শক্তিশালী করে আগামী আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছি।”

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক কৃষকদল নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর