মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড় দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আম্বিয়া কেজি স্কুলের দিনব্যাপী আয়োজন প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব এম আর খানের মৃত্যুতে শোক, ৭ জুলাই দোয়া ও মিলাদ মাহফিল নিখোঁজের ১৯ দিন পর স্বামীর বাড়ির উঠান থেকে নারীর মরদেহ উদ্ধার অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা মৌলভীবাজারে সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতে বিজিবির পুশব্যাক চায়ের জনপদে কনটেন্ট নির্মাতাদের প্রথম স্বীকৃতি

কমলগঞ্জে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মো. সাইদুল ইসলাম / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৫টায় রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে এ আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কমলগঞ্জ উপজেলা ও পৌর শাখা।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন-
“৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিনটি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনচেতা রাজনীতির নতুন দিক উন্মোচন করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় যে ভূমিকা রেখেছেন, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য জনাব দুরুদ আহমদ। তিনি বলেন- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার চেতনা জাগ্রত করে। আজকের তরুণ প্রজন্মকে জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমে অনুপ্রাণিত হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব অলি আহমদ খান বলেন- এই দিবস শুধু বিএনপির নয়, এটি বাংলাদেশের ইতিহাসের অংশ। আমরা ঐক্যের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাচ্ছি।

সভাপতিত্ব করেন কমলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক জনাব সোয়েব আহমদ। তিনি বলেন-কমলগঞ্জের মানুষ সবসময় গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে ছিল। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সেই পথেই এগিয়ে চলেছি।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আবুল হোসেন ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব প্রত্যুষ ধর। তাঁরা বক্তব্যে বলেন-
“৭ই নভেম্বরের চেতনা আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।”

এছাড়াও আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য “রাসেল হাসান বক্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জমির আহমেদ, মৌলভীবাজার জেলা আইনজিবীর বিল্লাল হোসেন,নোমান,মাহবুব,জুলি,রোমান সহ আরো অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। পাশাপাশি স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এতে অংশ নেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর