রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে অয়েকপম ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সালাহউদ্দিন শুভ / ২৬১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরে মৈতৈ মণিপুরি সম্প্রদায়ের সমাজ সেবামূক সংগঠন অয়েকপম ফাউন্ডেশনের মেধাবৃত্তি ২০২৪ অনুষ্ঠিত হয়ছে। পরীক্ষায় ৯টি কিন্ডার গার্টেন স্কুল ও ৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি থেকে ৫ম শ্রেণিতে মোট ৪৪ টি স্কুলের মোট ৩৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জের আদমপুরের অয়েকপম ফাউন্ডেশন একটি সমাজসেবামূলক কাজে জড়িত থাকলেও গত ৪ বছর ধরে সংগঠনটি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা চালু করে। প্রথমে উপজেলার বিভিন্ন কেজি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা চালু করেছিল। কমলগঞ্জ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষর্থীদের আগ্রহে ২০২২ সাল থেকে কেজি স্কুলেল বাহিরে গিয়ে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অয়েকপম মেধাবৃত্তি চালু করে।

অয়েকপম ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক অয়েকপম অঞ্জু বলেন, ‘উপজেলার সকল স্কুলের আগ্রহে দ্বিতীয় বছর থেকে তারা উন্মুক্ত করে এ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। এবার তৃতীয় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৯টি কেজি স্কুল ও ৩৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩৫২ জন শিক্ষার্থী এ মেধাবৃত্তিতে অংশগ্রহণ করে। সকাল ১১ টায় পরীক্ষা শুরু করে বেলা ১টা ৩০ মিনিটে সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়।

তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম অতিথি হিসেবে পরীক্ষা কেন্দ্র পরদির্শন করেন।

পরীক্ষা নিয়ন্ত্রক শান্ত কুমার সিংহ বলেন, ‘সংগঠনটি মৈতৈ মণিপুরি সম্প্রদায়ের একটি সমাজ সেবামূলক হলেও উপজেলার শিক্ষার মান বৃদ্ধিতে সকল স্কুলর শিক্ষার্থীদের অংশগ্রহণে সুশৃঙ্খলভাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর