শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

একজন আদর্শ শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

সালাহউদ্দিন শুভ / ৮৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

একজন আদর্শ শিক্ষকের কখনও মৃত্যু হয় না। তিনি তাঁর সততা, দক্ষতা, যোগ্যতা, দেশপ্রেম, ত্যাগের মহিমা ও নৈতিকতার মাধ্যমে ছাত্রদের মনোজগতে অমরত্বের বীজ বপন করে যান।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের পবিত্র কুমার সরকার (৫২) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে মৌলভীবাজার সরকারী সদর হাসপাতালে মৃত্যু হয়। গুণী এই শিক্ষকের মৃত্যুতে স্কুলের বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষক-শিক্ষার্থীদের মাঝেও শোকের ছায়া নেমে আসে।

জানা যায়, শিক্ষক পবিত্র কুমার সরকার কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের গনিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ের একজন আদর্শ শিক্ষক ছিলেন। একই স্কুলের সহকারী প্রধান শিক্ষক তাজ উদ্দিন এ তথ্য নিশ্চত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন থেকে পবিত্র কুমার সরকার ডায়াবেটিস রোগে ভুগছিলেন। কিছুদিন ধরে স্ট্রোক করার পর শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৮নভেম্বর লাইফ লাইন প্রাইভেট হাসপাতালের ভর্তি করে আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণেও রাখা হয়। ২২ নভেম্বর সেখান চিকিৎসা শেষ করে বাড়িতে চলে আসা হয়।

শুক্রবার সকাল ১১ টার দিকে মারা যান তিনি। তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পবিত্র কুমার সরকার এর মৃত্যুতে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সম্পাদক ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ, শিক্ষক সমাজের নেতৃবৃন্দ গভীর শোক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে শিক্ষক পবিত্র কুমার সরকারের মরদেহ ময়মহনসিং জেলার মুক্তাগাছা গ্রামের নিজ পারিবারীক শসানঘাটে রাত ১১টায় শেষকৃত্য দেওয়া হবে বলে পরিবারের স্বজনরা জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর