মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে রয়েস্টন কাউন্সিলে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন ‘বুলবুল আহমেদ’ কমলগঞ্জে পর্যটন শিল্পের মানোন্নয়নে রিসোর্ট মালিকদের সঙ্গে এমপির মতবিনিময় কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে শ্রমিক নির্যাতন: আহত ৩, থানায় অভিযোগ

কমলগঞ্জে ভানুগাছ ও শমশেরনগর শাখায় পূবালী ব্যাংকের ইসলামী কর্ণার উদ্বোধন

ডেস্ক রিপোর্ট / ২০৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

ইসলামী ব্যাংকিং সেবা ব্যবস্থার গুরুত্ব ও গ্রাহকদের সময়োপযোগী চাহিদার কথা বিবেচনায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ ও শমশেরনগর শাখায় পূবালী ব্যাংকের ‘ইসলামী কর্ণার’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পূবালী ব্যাংক শমশেরনগর শাখা ব্যবস্থাপক এম. সাজ্জাদ হোসেন তুহিন এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিলেটস্থ সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সারোয়ার আলম।

এসময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক মৌলভীবাজারস্থ আঞ্চলিক ব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মুশফিকুর রহমান বলেন, ‘ইসলামী ব্যাংকিং সেবা ব্যবস্থার গুরুত্ব ও গ্রাহকদের সময়োপযোগী চাহিদার কথা বিবেচনায় কমলগঞ্জের পূবালী ব্যাংক ভানুগাছ ও শমশেরনগর শাখায় ইসলামী কর্নারের উদ্বোধন করা হয়েছে। পূবালী ব্যাংক ইসলামী কর্নারের মাধ্যমে গ্রাহকরা শরিয়াহভিত্তিক অর্থনৈতিক সেবা লাভ করবেন। গ্রাহকরা হালাল অর্থনৈতিক লেনদেন করতে পারবেন। গ্রাহকরা ইসলামিক ব্যাংকিংয়ের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করবেন।’

এসময় অতিথি ও গ্রাহক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জ, জয়নাল আবেদীন, নুরুল মোহাইমীন মিল্টন প্রমুখ।

উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন শমশেরনগর লামাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা দেলোয়ার হাসান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর