রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কুলাউড়ায় ১ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ১০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় ১ কোটি টাকার সরকারি জায়গা দখল করে দেয়াল নির্মাণ করেছিলেন মোস্তফা চৌধুরী নামের এক ব্যক্তি। মঙ্গলবার (২৬ নভেম্বর) আদালতের রায়ের পর বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের উপস্থিতিতে অবৈধ সেই দেয়াল ভেঙে সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের উত্তর কুলাউড়া গ্রামে দীর্ঘদিন ধরে মোস্তফা চৌধুরী নামের এক ব্যক্তি সরকারি জায়গা দখল করে ব্যবহার করে আসছিলেন। এটি নিয়ে তিনি আদালতে মামলাও করেন। মঙ্গলবার আদালত সরকারের পক্ষে রায় দিলে বিকেলে ওই দেয়াল ভেঙে ৩৩ শতকের ১ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করা হয়।

এ সময় কুলাউড়া থানার এএসআই ইমদাদ ও জয়চণ্ডী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা কামরুন নাহার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর