মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে রয়েস্টন কাউন্সিলে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন ‘বুলবুল আহমেদ’ কমলগঞ্জে পর্যটন শিল্পের মানোন্নয়নে রিসোর্ট মালিকদের সঙ্গে এমপির মতবিনিময় কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে শ্রমিক নির্যাতন: আহত ৩, থানায় অভিযোগ

কমলগঞ্জে জোরপূর্বক বসতঘরে ডুকে হামলা-ভাঙচুর ও শ্লীলতাহানীর অভিযোগ

ডেস্ক রিপোর্ট / ৬০৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় জমি নিয়ে পূর্ববিরোধের জেরে জহির মিয়ার স্ত্রী সীমা বেগম এর বসতঘরে হামলা-ভাঙচুর ও শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বিকালে উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর বস্তিতে এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

হামলার শিকার ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আলীনগর বস্তিতে জহির মিয়ার স্ত্রী সীমা বেগম বসবাস করে আসছেন। একই এলাকার বসির মিয়া, আহাদ মিয়া, ইজ্জত মিয়া, বাবুল মিয়া, ইদন মিয়ার সঙ্গে জমির ভোগ-দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে তাদের মধ্যে। এ বিরোধের জেরে গত মঙ্গলবার অতর্কিত ভাবে জহির মিয়ার স্ত্রী সীমা বেগমের বসত ঘর প্রবেশ করে দেশীয় অস্র (দ্যা) দিয়ে টিনের দেয়াল কেটে ফেলে তারা। ওই সময় ঘরের ভিতরে থাকা জিনিসপত্র ভাঙ্গচুর ও সীমা বেগমকে শারীরিক ভাবে নির্যাতনের অভিযোগ করেন। এতে বাধা দিতে গেলে তাঁরা জহির মিয়া ও স্ত্রী সীমা বেগম গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে ভুক্তভোগী জহির মিয়ার স্ত্রী সীমা বেগম বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে একই এলাকার বসির মিয়া, আহাদ মিয়া, ইজ্জত মিয়া, বাবুল মিয়া, ইদন মিয়া সহ অজ্ঞাত ৩-৪ জনের নাম উল্লেখ্য করেন।

হাসপাতালে ভর্তি ভুক্তভোগী সীমা বেগমের সাথে দেখা করতে গেলে তিনি এই প্রতিবেদককে ও অভিযোগে উল্লেখ্য করে বলেন,‘ দীর্ঘদিন থেকে তাদের সাথে আমার স্বামী ও উনার ভাইদের সাথে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছে। অভিযুক্ত আহাদ মিয়া, ইজ্জত মিয়া, বাবুল মিয়া আমাকে প্রায় সময় খারাপ কাজের জন্য কুপ্রস্তাব দিয়ে আসছে। আমি রাজি না হলে গত মঙ্গলবার বিকালে আমার বসতঘরে প্রবেশ করে আমার স্বামী ও আমার উপড় হামলা চালায়। এতে করে বসত ঘরে থাকা জিনিসপত্র নষ্ট হয় এবং আমাকে শারীরিকভাবে নির্যাতন করেন। বর্তমানে আমি ও আমার স্বামী কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহন করছি। এ বিষয়ে আমি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

অপরদিকে অভিযুক্ত ইজ্জত মিয়া, বাবুল মিয়াকে এলাকায় পাওয়া না গেলে তাঁর বসতঘরে থাকা মাহমুদা ও কাঞ্চণ বেগম বলেন, ‌‘জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের সাথে জহির আলী, মছব্বির মিয়া, মুহিদ আলীর সাথে পূর্ববিরোধ রয়েছে। দীর্ঘ ৭-৮ বছর ধরে চেয়ারম্যান, মেম্বার, পুলিশ কেউ এই বিষয়টি শেষ করতে পারেনি। তারা আমাদের জায়গায় দখল করে বসবাস করে আসছে। দখল করে তাকলেও আমরা এই বিষয় নিয়ে কোনো অভিযোগ করিনি। কিন্ত গত মঙ্গলবার নতুন করে আমাদের জায়গা দখল করে ফসল ফলাতে গেলে আমরা বাধাঁ দেই। তখন বাধাঁ উপেক্ষা করে আমার শশুর ও চাচা শশুরকে মারধর করে। পরে তাদের উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করি। এসময় আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না। ’

তারা আরও বলেন, জহির মিয়া ও স্ত্রী সীমা বেগম অভিনয় করে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের বসতঘর ও তাদের উপর আমাদের কেউ হামলা করেনি। তারাই বিভিন্ন সময় উৎ পেতে থাকে কখন আমাদের উপর হামলা করবে ও জায়গা দখল করবে।’

এ বিষয়ে কমলগঞ্জ থানার অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এ এস আই রেজাউল করিম বলেন, খবর পেয়ে ঘটনার স্থান পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর