শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোয়ার্টার থেকে কমলগঞ্জের চাকরিজীবী তরুণীর ঝু/লন্ত মর/দেহ উ/দ্ধার কোটি মানুষের ভালোবাসা নিয়েও বাঁচানো গেল না কনটেন্ট ক্রিয়েটর আবু সাঈদকে, অনুদানের টাকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭ জন পলাতক আসামী মৌলভীবাজারে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত লক্ষাধিক চা শ্রমিক; বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল খুলে দেওয়ার দাবিতে কমলগঞ্জে মানববন্ধন ফেনীতে পোল্ট্রি ফার্মে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কমলগঞ্জের যুবকের মৃত্যু ১ ঘণ্টা ৫০ মিনিটে পাকিস্তানের শেষ ৭ উইকেট নিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের বসতবাড়ি থেকে বিষধর গোখরা সাপ উদ্ধার হাকালুকি হাওরে অভিযান: নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন

কুলাউড়ায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রিপোটার : / ১০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। অবৈধ স্থাপনা উচ্ছেদের পর প্রায় ৩ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, দীর্ঘদিন ধরে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজারে প্রধান সড়কের পাশে সরকারি জায়গা দখল করে প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি সার্ভেয়ার দিয়ে সরকারি জায়গা মাপজোকের পর ওইসব অবৈধ দোকানমালিকদের নোটিশ করে অবৈধ স্থাপনা সরানোর অনুরোধ করা হয়। অভিযানকালে অনেকে দোকানপাট সরিয়ে নিলেও যারা সরায়নি তাদেরকে গুঁড়িয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক দোকানপাট অপসারণ করে ৩ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করা হয়।

অভিযান শেষে উচ্ছেদকৃত জায়গা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন। তিনি উচ্ছেদকৃত ব্যবসায়ীদের আশ্বাস দিয়ে বলেন, বাজারের একটি নির্দিষ্ট জায়গা তাদেরকে পুনর্বাসন করা দেওয়া হবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর