রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জ উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট / ৪৩৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রোকনদের ভোটে ২০২৫-২৬ সেশনের কমিটিতে অধ্যক্ষ মো. মাসুক মিয়া আমীর নির্বাচিত হন। শুরা ও কর্মপরিষদের পরামর্শক্রমে পুনরায় সেক্রেটারি মনোনীত হয়েছেন এড. মো. কামরুল ইসলাম।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা জামায়াত কার্যালয়ে মজলিশে শুরা ও কর্মপরিষদের সভায় অধ্যক্ষ মো. মাসুক মিয়ার সভাপতিত্বে ও এড. কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মজলিশে শুরা ও কর্মপরিষদের সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান।

অন্যান্যদের মধ্যে নায়েবে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর ও সহকারী সেক্রেটারী মো. মনসুর আলী মনোনীত করা হয়েছেন।

এছাড়াও কর্মপরিষদ সদস্য বৃন্দ হলেন- মাওলানা আব্দুস সালাম, মাওলানা বাহার আলী, আব্দুল হাই, মাইনুল ইসলাম, মাওলানা সোলাইমান আহমদ, মাসুদ আহমদ ও মজলিশে শুরা সদস্য নির্বাচিত হয়েছেন- মাওলানা আব্দুল মছব্বির, মাওলানা সোয়েব আহমদ, এবাদুর রহমান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর