শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মণিপুরী মহারাসলীলা উপলক্ষে প্রস্তুতি সভা

ডেস্ক রিপোর্ট / ১৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে ১৮২ তম মণিপুরী মহারাসলীলা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের মণিপুরী ললিতকলা একাডেমিতে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মৌলভীবাজারের দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন নিয়ামূল, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ডি.এম.সাদিক আল শাফিন প্রমুখ।

মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের পক্ষে বক্তব্য রাখেন, মহারাসলীলার সভাপতি প্রকৌশলী যোগেশ্বর চ্যাটার্জী, সাধারণ সম্পাদক শ্যাম সিংহ, যুগ্ম সম্পাদক নির্মল এস পলাশ, ইউপি সদস্য রামকৃষ্ণ চ্যাটাজ্জ্বী। এছাড়াও আদমপুর ইউনিয়নের রাসলীলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হেমন্ত সিংহ প্রমুখ।

আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, আগামী ১৫ নভেম্বর মণিপুরী মহারাসলীলা সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে উপস্থিতিতে একটি সম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধনের বর্ণিল উৎসব হবে। আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকার সকল ধর্মের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে উদযাপনের কাজ করছে। মণিপুরী মহারাসলীলা সুন্দরভাবে উদযাপনের নিরাপত্তায় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর