বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

কমলগঞ্জে সরকারি ভূমির অপরিপক্ক গাছ কর্তন

নিজস্ব প্রতিবেদক / ৫৭৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ হীড বাংলাদেশ এর ভূমিতে স্থানীয় ইউপি সদস্য সুলেমান হোসেন ভোট্টু ও আব্দুল মতিন হীড বাংলাদেশের অনুমতি সাপেক্ষে কমলগঞ্জ সদর ইউনিয়ন এর বাঘমারা গ্রামে পাহাড়ি ভূমিতে প্রায় ১২০শতক জমিতে বনজ ও ফলজ বৃক্ষ রোপন করে প্রায় ১৮-২০ বছরে আগে।

গত রোববার ( ১০ নভেম্বর) দুপুর ১টার দিকে অপরিপক্ক গাছ কর্তন করে লুটপাট করার অভিযোগ উঠেছে।

স্থানীয় এলাকার প্রবীণ মুরব্বি ফরিদ মিয়া ও আবদুল মিয়া বলেন, আমাদের জানামতে এই জায়গাগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমি, যা হীড বাংলাদেশ দেখাশোনা করে আসছে। এই ভূমি গুলো পরিত্যক্ত থাকায় মৌখিক ভাবে হীড বাংলাদেশ এর কাছ থেকে অনুমোদন নিয়ে ফলজ ও বৃক্ষগাছগুলো স্থানীয় ইউপি সদস্য সুলেমান হোসেন ভুট্টো ও আব্দুল মতিন রোপণ করে ভোগ দখল করে আসছেন।

এক প্রশ্নের জবাবে তারা বলেন, এখানে খেলার কোনো মাঠ ছিল না। স্থানীয় বাসিন্দা মুছা মিয়ার দখলীয় পরিত্যক্ত ভূমিতে স্থানীয় শিশু ও কিশোরদের খেলাধূলার আবদারের কারণে ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, ইউপি সদস্য সুলেমান হোসেন ভুট্টো ও আব্দুল মতিন সরজমিনে পরিদর্শন পূর্বক মুছার দখলিও পরিত্যাক্ত ভূমিটি খেলার মাঠ হিসাবে ব্যবহারের জন্য বুঝিয়ে দেন। এই মাটিতে স্থানীয় যুবকরা প্রায় ২-৩ বছর পরে খেলাধুলা করে আসছিল। এরই মধ্যে মুছা মিয়া জায়গাটি দখল করে লেবু বাগান করে পুনরায় জায়গাটি নিজ দখলে নিয়ে যায়।

ভূমি ও রোপিত বৃক্ষের দাবিদার ইউপি সদস্য সোলেমান হোসেন ভোট্টো ও মতিন মিয়া বলেন, সম্প্রতি সরকারের পট পরিবর্তনের কারণে স্থানীয় বাসিন্দা শফিক, শাহাদাৎ ও আলাউদ্দিন এর ভূমি ও বৃক্ষের প্রতি লোলুফ দৃষ্টি পড়ে। তারা স্থানীয় যুবকদের মাধ্যমে এই টিলা রকম ভূমিটিকে পূর্বের খেলার মাঠ দাবী করে সংঘবদ্ধ করে স্থানীয় প্রশাসনের কাছে মাঠ উদ্ধারের জন্য লিখিত আবেদন করে।

তারা আর-ও অভিযোগ করে বলেন, স্থানীয় প্রশাসনের কোনো রুপ তদন্ত বা হস্তক্ষেপের পূর্বেই গত ১০ নভেম্বর দুপুর ১টার দিকে টিভি সাংবাদিক এর লাইভ প্রচারের ভয় দেখিয়ে মাধ্যমে স্থানীয় শফিক, শাহাদাৎ ও আলাউদ্দিন এর নেতৃত্বে প্রায় ৩০-৪০ জন মিলে পরিপ্রেক্ষিত বনজ ও ফলজ প্রায় ৫ শতাধিক কর্তন করে লুটপাট করে আমাদের আর্থিক ক্ষতি সাধন করেছেন। যার জন্য আমরা এখন নিঃস্ব হওয়ার পথে। সরেজমিনে পরিদর্শন পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ‘সরকারি ভূমিতে অবৈধ ভাবে যারা গাছ রোপন করেছেন তারা অবশ্যই অপরাধ করেছে। অপরদিকে যারা গাছ কর্তন করেছে তারাও অপরাধ করেছেন। আমি স্বাস্থ্য কর্মকর্তাকে অবগত করেছি তিনি গাছগুলো উদ্ধার করার জন্য পরামর্শ দিয়েছেন।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর