শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

কুলাউড়ায় ইয়াবাসহ দুই সহোদর আটক

ডেস্ক রিপোর্ট / ১০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্ত এলাকার শরীফপুর ইউনিয়নের আমতলা বাজার এলাকা থেকে ৩০ পিস ইয়াবা টেবলেট সহ দুই সহোদরকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দিবাগত রাত ১২টায় ইয়াবা টেবলেটসহ বিজিবি তাদের আটক করে কুলাউড়া থানায় সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাতলাপুর-শমশেরনগর সড়ক ব্যবহার করে প্রতিনিয়ত ভারতীয় মাদক, ইয়াবা টেবলেটসহ মাদক কারবারীদের রুট হিসাবে ব্যবহৃত হচ্ছে। ওই সড়কে সন্দেহজনক ঘুরাঘুরি দেখে বিজিবি আমতলা বাজার ক্যাম্পের সদস্যরা আতাউর রহমান (৩৫) কে তল্লাশি করে ৩০ পিস ইয়াবা টেবলেট পায়। এসময় ইয়াবা টেবলেটসহ তাকে আটক করলে তার ছোট ভাই বিজিবি সদস্যদের উপর আক্রমনের চেষ্টা করলে সাইফুর রহমান (২৫) কে আটক করে।

আতাউর রহমান ও সাইফুর রহমান খিদিরপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। তাদের দু’জনকে কুলাউড়া থানায় সোপর্দ করা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আফসার এর সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক আইনে মামলায় তাদের দুইজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর