রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ আটাক- ৬

ডেস্ক রিপোর্ট / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে চুরি, ছিনতাই, মাদক ক্রয়-বিক্রয় ও সেবনসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় ৬ যুবককে আটক করা হয়েছে। অভিযান কালে আটককৃত যুবকদের কাছ থেকে নগদ অর্থ, ১৯টি মোবাইল ফোন, মাদক সেবনের সরঞ্জাম, গাজাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটক ৬ যুবক এবং তাদের কাছ থেকে উদ্ধার করা মালামাল শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা।

আটককৃতরা হলেন- শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের মকবুল হোসেনের ছেলে মো. ফাহিম (৩০), সোনার বাংলা রোডের, আমির হোসেনের ছেলে মনির হোসেন (২৬), সাতগাঁও এলাকার মো. খোকন মিয়ার ছেলে মো. শিপন মিয়া (২৫), হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার তাজুল ইসলামের ছেলে তানভীর ইসলাম (২১) ও মাধবপুর উপজেলার নূর মিয়ার ছেলে মোখলেস মিয়া (৩০)।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্যাপ্টেন সাজ্জাদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রয়, চুরি ছিনতাই সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় তাদের আটক করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান সেনাবাহিনীর শ্রীমঙ্গল ক্যাম্পের পক্ষ থেকে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় ৬ যুবককে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর