বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

আমু ৬ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক / ৯৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
আমির হোসেন আমু। ছবি: সংগৃহীত

রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।

পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক জানান, তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম শাহিন রেজা বৃহস্পতিবার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক জাহাঙ্গীর আরিফ আসামিকে আদালতে হাজির করেন।

ঢাকার ধানমন্ডি এলাকা থেকে বুধবার গ্রেপ্তার করা হয় বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আমুকে। তার নামে একাধিক মামলা আছে।

আমু ঝালকাঠি-২ আসনের তিনবারের সংসদ সদস্য।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর