রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে দলিল লিখক সমিতির নতুন কমিটি অনুমোদন ও শপথ গ্রহন অনুষ্টিত

ডেস্ক রিপোর্ট / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে দলিল লিখক সমিতির কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক প্রস্তাবিত কমিটি অনুমোদন ও শপথ গ্রহন অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ২টার দিকে কমলগঞ্জ দলিল লিখক সমিতির আয়োজনে কমলগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের দলিল লিখকদের কার্যালয়ে কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক প্রস্তাবিত কমিটি অনুমোদন ও শপথ গ্রহন অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরন করা হয়, পরে বিভিন্ন সময়ে নিহত দলিল লিখকগণের স্মরণে ও জুলাই-আগস্টে নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

কমলগঞ্জ দলিল লিখক সমিতির সহ-সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান মৌলভীবাজার জেলা দলিল লিখক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মীর মখলিছুর রহমান।

নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সোয়েব আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মৌলভীবাজার জেলা দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক মো. মজনু মিয়া।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভানুগাছ বাজার পৌর বনিক কল্যাণ সমিতি সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, মাধবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পুষ্প কুমার কানু, ভানুগাছ বাজার পৌর বনিক কল্যাণ সমিতির সহ-সভাপতি মো. মামুনুর রশিদ মামুন, কমলগঞ্জ দলিল লিখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. ইজ্জাদুর রহমান সাজ্জাদ, ভানুগাছ বাজারের ব্যবসায়ী ইয়াকুব আলী সিরাজি শহীদ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ দলিল লিখক সমিতি নব নির্বাচিত সভাপতি মো. ফজলু মিয়া ও সাধারণ সম্পাদক মো. ইজ্জাদুর রহমান প্রমুখ।

কমলগঞ্জ দলিল লিখক সমিতির সভাপতি মো. ফজলু মিয়া ও মো. ইজ্জাদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর