রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মৌলভীবাজারে কনস্টেবল পদে নিয়োগ: লিখিত পরীক্ষায় সুযোগ পেল ৪৭৫ জন

ডেস্ক রিপোর্ট / ১২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা পরীক্ষায় (Physical Endurance Test) পাশ করে মৌলভীবাজার জেলায় ৪৭৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

আগামী ২৭ নভেম্বর প্রাথমিক বাছাইপর্ব অতিক্রম করা প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার সকাল ৮টায় থেকে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে Physical Endurance Test (PET)- এর ১৬০০ মিটার দৌড় অনুষ্ঠিত হয়। এরপর ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম দুইধাপ অতিক্রম করা ৬৮২ জন প্রার্থী প্রার্থী তিনটি ইভেন্টে অংশগ্রহণ করে। ১৬০০ মিটার দৌড়, ড্র‍্যাগিং এবং রোপ ক্লাইমিং পরীক্ষা গ্রহণ শেষে লিখিত পরীক্ষার জন্য ৪৭৫ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে আগামী ৪ ডিসেম্বর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ভাবে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

নিয়োগ প্রক্রিয়ার তৃতীয় দিনের কার্যক্রমে নিয়োগ বোর্ডের সভাপতি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) জনাব খালেদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) মো. শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর