রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে বিএনপির বিশাল গনসমাবেশ

নিজস্ব প্রবেদক / ২১১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার বিজয় নস্যাৎ এর চেষ্টা ও অপশক্তির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ সমাবেশে নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের লোকজন অংশগ্রহণ করেন। বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার, ও সরকারের নীতিমালা নিয়ে আলোচনা করেন।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী। তিনি তার বক্তব্যে জনগণের অধিকার রক্ষায় বিএনপির অবস্থান তুলে ধরেন। এছাড়া, তিনি বিএনপির সাম্প্রতিক ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কেও নেতাকর্মীদের অবহিত করেন।

সমাবেশে ৩নং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুল ইসলাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান ঝারুর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন (তাজু), জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক মো. মহি উদ্দিন ঝারু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বিগত আওয়ামীলীগ সরকারের অনিয়ম, দুর্নীতি ও জনগণের অধিকার হরণের বিষয়গুলো নিয়ে কড়া সমালোচনা করেন। দেশের জনগণকে আন্দোলনের মাধ্যমে অধিকার আদায়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “দেশের স্বার্থে, জনগণের স্বার্থে বিএনপি বরাবরই সংগ্রাম করে আসছে এবং করবে।” তারা আরও বলেন, জনগণের সমর্থন পেলে আগামী নির্বাচনে বিএনপি জনগণের অধিকার আদায় ও সুশাসন প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে কাজ করবে।

গণসমাবেশে ৩নং ইউনিয়নের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর