রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

ডেস্ক রিপোর্ট / ১৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই স্লোগানে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে যুব উন্নয়নের বিভিন্ন কার্যক্রম নিয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ ভূইয়া।

উপস্থিত যুবক ও যুবতীদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক নিরঞ্জন দেব, উদ্যোক্তা সুমন আহমেদ ও তানিয়া আক্তার প্রমূখ।

আলোচনাসভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে সফলতার সাথে উত্তীর্ণদের মাঝে সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন সহ অতিথিরা। এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর