রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতি সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না— নাসের রহমান ভূমির অধিকার থেকে পরিবেশ—চা বাগানে প্রীতম দাশের প্রতিশ্রুতির রাজনীতি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের প্রোগ্রামার আটক দেশে নতুন জালেমের আবির্ভাব ঘটেছে: তারেক রহমান

সিলেট-ঢাকা মহাসড়কে হচ্ছে উড়াল সড়ক

অনলাইন ডেস্ক / ৪৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

সিলেট-ঢাকা মহাসড়কে প্রতিদিন অবর্ননীয় যানজটে পড়ছেন চালক ও যাত্রীরা। রাস্তাটি সংস্কারের দাবি পুরানো। কাজও চলছে। তবে এতে সমস্যার কতটা সমাধান হবে তা খুব একটা আশাব্যাঞ্জক নয়।

আর তাই সরকারের চিন্তাভাবনা অন্যরকম। সিলেট-ঢাকা মহাসড়কের ব্রহ্মণবাড়িয়ার বিশ্বরোড অংশে একটি উড়াল সেতু নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। এ ব্যাপারে কাজও অনেকদূর এগিয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সড়কটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলপাকালে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রানলয়ের উপদেষ্টা ফাওজুল কবির খাঁন।

তিনি এই সড়কের যানজটের জন্য ট্রাফিক অব্যবস্থাপনাকে দায়ী করে বলেন, বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সঙ্গে কথা বলব। ট্রাফিক পুলিশ গাফিলতি না করে।

তিনি আরও বলেন, সিলেট-ঢাকা মহাসড়কের বিশ্বরোডে একটা উড়াল সেতু নির্মাণের পরিকল্পনা করেছি আমরা। প্রাথমিক কাজ অনেকদূর এগিয়েছে। নকশা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।

উড়াল সেতু হলে এই মহাসড়কে চলাচল দুর্ভোগমুক্ত হবে বলে মনে করছেন সচেতন মহল।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর