শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

যথাযোগ্য মর্যাদায় কমলগঞ্জে ‘বিশ্ব শিক্ষক দিবস’পালন

সালাহউদ্দিন শুভ / ১৩২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

“শিক্ষক সম্মান,শিক্ষার মনোন্নয়নে অঙ্গিকার” এই প্রতিপাদ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (৫অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা মাধ্যমিক সমিতির আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে র‍্যালি ও আলোচনা সভায় মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল এর সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর।

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন লেখক ও গবেষক আহমদ সিরাজ, প্রধান শিক্ষক আব্দুস সোবহান, মিহির ধর চৌধুরী,আব্দুল মোমিন,মো.খুরশেদ আলী,সফাত আলী মাদ্রাসার প্রভাষক মো.সেলিম চৌধুরী,সহকারী প্রধান শিক্ষক মো.আজাদুর রহমান,কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু,সদস্য সচিব আহমেদুজ্জামান আলম প্রমূখ।

  • এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনাসভায় বক্তারা বলেন,শিক্ষার মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে,শিক্ষকদের হাত ধরেই জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে।তাই শিক্ষার্থীদের যথাযত জ্ঞান,নৈতিকতা ও মানবিকতায় গড়ে তুলতে সকল শিক্ষককে এগিয়ে আসার আহ্বান জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর