সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদ গ্রেফতার হওয়ার খবরে কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

ডেস্ক রিপোর্ট / ২৬৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

গত মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরা ১০ নম্বর সেক্টরের নিজ বাড়ি থেকে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ড. আব্দুস শহীদ গ্রেফতার হওয়ার খবরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মহসিন মিয়া মধুর ডাকবাংলা পুকুর পাড়ের বাসভবনের সামনে থেকে আনন্দ মিছিল বের করে শহরের স্টেশন রোড, ভানুগাছ রোড, হবিগঞ্জ রোড, কলেজ রোড প্রদক্ষিণ করে চৌমুনায় এসে আলোচনা সভায় অংশ নেন সবাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এ সময় বিএনপি নেতাকর্মীরা পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।

এদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি দূরুদ আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক আবুল হুসেন, সাবেক বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব শেখ হাবিবুর রহমান লোমান ও পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমেদ জুলী, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হক রাফাত, ও সদস্য সচিব সুজেদ আলী, এসময় বিএনপি এবং যুবদলের অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিছিলে অংশ করেন এবং পরে তারা মিষ্টি বিতরন করা হয়েছে।

বক্তারা বলেন, বিগত ৩২ বছর ধরে আব্দুস শহীদ বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছিলো। বিগত নির্বাচন গুলোতে ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে নির্বাচিত হয়েছেন তিনি। শুধু তাই নয় আব্দুস শহীদ ক্ষমতার দাপট দেখিয়ে শ্রীমঙ্গল- কমলগঞ্জের মানুষকে জিম্মি করে অনৈতিকভাবে সম্পদের পাহাড় বানিয়েছেন।

এ সময় তারা আওয়ামী লীগের দুঃশাসনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে আব্দুস শহীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর