বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিব

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১৪৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। ২৫ অক্টোবর বিকাল ৪ টায় পৌর এলাকার খুশালপুরস্থ নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় হাজী মুজিব বলেন, গত ১৬ বছর স্থানীয় আওয়ামীলীগের দলীয় এমপি আব্দুস শহীদের নির্যাযিত, নিপিড়ন ও মামলা হামলার শিকার হয়েছি। আমাদের ইফতার পার্টির মঞ্চ ভেঙ্গে ফেলা হয়েছে। বাড়ীতে এসে ঈদ করতে পারিনি। আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার পরিচালিত স্কুল, কলেজ ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান আওয়ামীলীগ নেতা শহীদ বাহিনী দ্বারা বিভিন্ন হয়রানি ও প্রতিবদ্ধকতা সৃষ্টি করেছে। ১৬ বছরের ৫/৬ দিন বাড়িতে বাড়িতে থাকতে পারিনি।

তিনি আরো বলেন, হুমকি ধামকির কারণে দলীয় কর্মসুচিতে অংশ নিতে পারেনি। পারিনি স্থানীয় সাংবাদিকদের খোঁজ খবর নিতে। এখন আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের বিধায়ে পরিবর্তিত পরিস্থিতির কারণে সাংবাদিকসহ সকলের সাথে যোগাযোগের চেষ্ঠা করছি। তিনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জের উন্নয়নে ভুমিকা রাখতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করেন।

তিনি আরো বলেন, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশ তথা জন কল্যাণমুখী কাজে বিএনপি সোচ্ছার রয়েছে। যে কোন অন্যায়-অবিচার দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে বিএনপি ও ছাত্র-জনতা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা দুরুদ আহমদ, মো: আবুল হোসেন, সাবেক মেয়র আবু ইব্রাহীম জমশেদ, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা যুবদল আহবায়ক মাহবুবুর রহমান, বিএনপি নেতা সোয়েব আহমদ, প্রত্যুষ ধর প্রমুখ।

সাংবাদিদের উদ্দেশ্যে হাজী মুজিব আরো বলেন, বিদায়ী স্বৈরাচারি শাসক ডিজিটাল এ্যাক্ট আইনের মাধ্যমে সাংবাদিদের স্বাধীন মত প্রকাশে কন্ঠরোধ করেছিল। নতুর বাংলাদেশে সাংবাদিকরা দেশ ও জনকল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এই প্রত্যাশা করছি।

তিনি আগামীতে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলাকে দুর্ণীতিমুক্ত ও আধুনিক উপজেলায় রুপান্তরের জন্য সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর