শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় ডায়রি

সালাহউদ্দিন শুভ / ২৬৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে “ক্রাইম তালাশ-অনুসন্ধান রিপোর্ট” নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে ছবি-তথ্য ও বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দিয়ে অশ্লীল পোস্ট দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়রি করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিজান চৌধুরী।

শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৫টার দিকে “ক্রাইম তালাশ-অনুসন্ধান রিপোর্ট” নামে একটি ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় এ সাধারন ডায়রি করেন। থানায় সাধারণ ডায়েরি ( জিডি) বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিজান চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম “ক্রাইম তালাশ-অনুসন্ধান রিপোর্ট” নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে ছবি-তথ্য ও বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার ও মানহানি করছে কে বা কারা। বিষয়টি আমার নজরে আসলে দ্রুত কমলগঞ্জ থানায় গিয়ে একটি সাধারন ডায়রি (জিডি) করি। আশা করছি পুলিশ দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনবেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন ফেসবুকে ভুয়া আইডি খোলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর