শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে ২ ডাকাত গ্রেফতার

ডেস্ক রিপোর্ট / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস মহরম আলী ও রশিদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার দুর্গানগর গ্রামের মৃত আব্দুল মতিন মো. মহরম আলী (৩৭) ও একই উপজেলার গুলগাঁও গ্রামের মৃত মফিজ মিয়া রশিদ মিয়া (২৭)।

গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুদীপ্ত শেখর ভট্টাচার্যসহ শ্রীমঙ্গল থানার একটি টিম শ্রীমঙ্গল থানাধীন গুলগাঁও ও দুর্গানগর গ্রামে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন।

থানা সুত্রে জানা যায়, চলতি বছরের ৩১ আগস্ট রাত ২টার দিকে সময় শ্রীমঙ্গল থানাধীন ৪নং সিন্দুরখান ইউনিয়নের অন্তর্গত লাহারপুর বিহারী বস্তি গ্রামের আব্দুর রশিদের বসত ঘরে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা আব্দুর রশিদসহ তার ছেলে ও স্ত্রীকে মারপিট করে গুরুতর জখম করে এবং স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় ১১ লক্ষ ৬৯হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় থানায় একটি ডাকাতি মামলা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, ‘এর আগে এই মামলায় চান্দু মিয়া নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়। গত বৃহস্পতিবার গ্রেফতারকৃত দুইজনসহ অন্যান্য কয়েকজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে নিয়ে এসে ডাকাতির ঘটনাটি ঘটিয়েছে মর্মে পূর্বে গ্রেফতারকৃত আসামী চান্দু মিয়া তার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছিল।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর